নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ২২১।

প্রিয়শিক্ষা
শিক্ষা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

প্রিয়বিশ্ব
বিশ্ব

দিল্লিতে পাঁচতলা ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা

ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। দুর্ঘটনার পর ভবনের ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রিয়বিশ্ব
বিশ্ব

বিশ্বের সেরা শহরের তালিকায় নিউইয়র্ক, শীর্ষে লন্ডন-প্যারিসকে পেছনে ফেলেছে

অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের ‘গ্লোবাল সিটিজ ইনডেক্স’-এ বিশ্বের এক নম্বর শহরের মর্যাদা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। সূচকে লন্ডন ও প্যারিসকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে শহরটি।

প্রিয়খেলা
খেলা

‘মেসি আমাকে অনেক ভুগিয়েছে’, বিদায়বেলায় মদ্রিচ

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অধ্যায়ের সমাপ্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মদ্রিচ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির প্রশংসা করার পাশাপাশি তার বিপক্ষে মাঠে নামার কঠিন অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন তিনি।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত ও একক প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

প্রিয়চাকরি
চাকরি

বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন করা যাবে ১১ নভেম্বর পর্যন্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রিয়চাকরি
চাকরি

এনসিসি ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ

বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে ‘অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার টু এসও)’ পদে নিয়োগ দেওয়া হবে।

প্রিয়প্রযুক্তি
প্রযুক্তি

আগামী বছরেই ‘ভয়ংকর’ হয়ে উঠতে পারে এআই, সতর্ক সাবেক গবেষক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি এবং প্রযুক্তি নিরাপত্তায় সাম্প্রতিক কিছু ঘটনার কারণে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন।

প্রিয়শিক্ষা
শিক্ষা

দেশের ভবিষ্যৎ দায়িত্ব নিতে এখন থেকেই প্রস্তুত হন: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ভবিষ্যতের বড় দায়িত্ব নিতে এখন থেকেই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরের উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুই প্রকল্প অনুমোদন

রংপুর মহানগরীর অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বিএমডিএর সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দুই দিনের প্রশিক্ষণ শুরু

বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাপনা আরও কার্যকর, টেকসই ও আধুনিক করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুকে চিকিৎসক

কুমিল্লার চৌদ্দগ্রামে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মাতামুহুরীতে তিনজনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে তিনজনকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদর ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সম্প্রীতি রক্ষায় মহিলা পরিষদের মানববন্ধন

‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যে শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

প্রিয়জাতীয়
জাতীয়

মতপার্থক্য, সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য

রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে।

প্রিয়শিক্ষা
শিক্ষা

নাটোরে শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান শিক্ষক ছুটিতে

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

প্রিয়জাতীয়
জাতীয়

ফ্রান্সের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

প্রিয়জাতীয়
জাতীয়

প্রাথমিকে প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষায় নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্কুল ফিডিং কার্যক্রমে শিশুদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত…

প্রিয়বিশ্ব
বিশ্ব

এডেন বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের দুই ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বুধবার ভোরের এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রিয়সারা দেশ
সারা দেশ

স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু বলেছেন, স্বাধীনতার সঠিক ইতিহাস ও ঐতিহ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাংবাদিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র দেওয়ার তাগিদ

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আবদুস সবুর।

প্রিয়আইন-আদালত
আইন-আদালত

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ফেনীতে মিথ্যা ধর্ষণ মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

ফেনীতে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির ঘটনায় নাজমা আক্তার ও তার স্বামী শহীদুল্লাহকে তিন বছর ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।