রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৫, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৬০, মিরপুরে ১১৪, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




