নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ২২৯।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রাঙামাটিতে যুবলীগ নেতাসহ আটক ৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ ৯ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) কোতয়ালী থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

৩৩৬ কোটি টাকার রেললাইন অচল সাড়ে ৩ বছরেও চলেনি ট্রেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী মালামাল পরিবহনের জন্য ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঈশ্বরদী বাইপাস-রূপপুর রেললাইন উদ্বোধনের সাড়ে তিন বছর পরও কাজে আসেনি। এ পথে এখনো বাণিজ্যিকভাবে কোনো ট্রেন চলেনি।

প্রিয়জাতীয়
জাতীয়

ঢাকাকে বাসযোগ্য করাই এখন মূল লক্ষ্য: ইশরাক

ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

প্রিয়জাতীয়
জাতীয়

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস সহযোগিতা

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। রোববার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান…

প্রিয়জাতীয়
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ঝিনাইদহে ৪০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে ৪০ কোটি টাকা ব্যয়ে সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সাববেজ তৈরিতে নির্ধারিত খোয়ার পরিবর্তে আস্ত ইট ও মাটি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

জমে উঠেছে দুর্গাপূজার প্রস্তুতি চাঁচড়ায় এক মণ্ডপে ১০১ প্রতিমা

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরির কাজ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বছর জেলার ৭৩৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।

প্রিয়খেলা
খেলা

স্কালোনি: ‘এমন শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়’

আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি

২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির পাশাপাশি ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়।

প্রিয়বিশ্ব
বিশ্ব

সংঘাত ও আলোচনার জন্য প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ইরান ‘উত্তেজিত বা ভীত নয়’; বরং সামরিক সংঘাত ও কূটনৈতিক আলোচনার জন্য একই সঙ্গে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পাবনায় ৩৫৫ মন্দিরে দুর্গাপূজা

পাবনায় এ বছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়বিশ্ব
বিশ্ব

এআই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মধ্যম পাল্লার একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে সক্ষম।

প্রিয়জাতীয়
জাতীয়

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, নিরাপত্তার জন্য সাইবার সুরক্ষা আইন

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সরকার কারও বাকস্বাধীনতা হরণ করতে চায় না।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ইবিতে ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক-শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

প্রিয়সারা দেশ
সারা দেশ

বাহুবলে ২৪ ভূমি মালিক পেলেন ক্ষতিপূরণ

ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের বাহুবলের ২৪ ভূমি মালিককে ১০ কোটি ১৫ লাখ টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) ভোররাত ২টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকায় শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ঝালকাঠিতে গাঁজা ও নগদ টাকাসহ ডিবির হাতে দুইজন আটক

ঝালকাঠির কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

আলফাডাঙ্গায় ক্রেতা সেজে ২ হাজার ৮০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রেতার ছদ্মবেশে অভিযান চালিয়ে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

আগুনের আলোয় সাংস্কৃতিক উৎসবে শেষ পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

ক্যাম্প ফায়ারের আগুন ঘিরে নাচ, গান ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ।

প্রিয়জাতীয়
জাতীয়

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করার উদ্যোগ

হাম-রুবেলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারীরা পলাতক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রিয়সারা দেশ
সারা দেশ

টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক

কক্সবাজারের টেকনাফে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাতক্ষীরায় মাদকবিরোধী ক্ষোভে দুই বাড়িতে ভাঙচুর, আটক ২

সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড় এলাকায় মাদক কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে দুই ব্যক্তির বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।