রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ ৯ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) কোতয়ালী থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুই কিশোর রয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদসহ ৯ জনকে আটক করা হয়।
পুলিশের দাবি, তিনজনকে সন্ত্রাসী কর্মকাণ্ড, একজনকে চুরি এবং কয়েকজনকে মাদক সেবন ও কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজনকে ৯৯৯-এ পাওয়া অভিযোগের ভিত্তিতে আটক করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে। আটক দুই কিশোরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটিতে যুবলীগ নেতাসহ আটক ৯
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ ৯ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) কোতয়ালী থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দ
প্রিয় বাংলাদেশসারা দেশ


