ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের বাহুবলের ২৪ ভূমি মালিককে ১০ কোটি ১৫ লাখ টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় বাহুবল উপজেলার মিরপুর বাজারসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ক্ষতিপূরণ পাওয়া ভূমি মালিকরাও বক্তব্য দেন।
জেলা প্রশাসক বলেন, প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ১৪৯ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু চলতি বছরের সেপ্টেম্বর মাসেই প্রায় ১৮ কোটি টাকা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ কার্যক্রম আইনানুগভাবে সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মালিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, সড়কের ধারণক্ষমতা বৃদ্ধি এবং যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল করতে ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বাহুবলে ২৪ ভূমি মালিক পেলেন ক্ষতিপূরণ
ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের বাহুবলের ২৪ ভূমি মালিককে ১০ কোটি ১৫ লাখ টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। রোববার
প্রিয় বাংলাদেশসারা দেশ


