ঝিনাইদহে ৪০ কোটি টাকা ব্যয়ে সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সাববেজ তৈরিতে নির্ধারিত খোয়ার পরিবর্তে আস্ত ইট ও মাটি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে আস্ত ইট বিছিয়ে কাজ করা হচ্ছে। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে ভেকু দিয়ে ইট সরিয়ে নেওয়া হয়।
ঝিনাইদহ বাসটার্মিনাল থেকে আড়াপপুর হয়ে হামদাহ পর্যন্ত সড়কটি ১৮ ফুট থেকে ৩০ ফুটে উন্নীত করতে দুই প্যাকেজে এ প্রকল্প নেওয়া হয়েছে। এতে রিজিড ও ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণের কথা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং যথাযথ তদারকি নেই। তবে সাব-ঠিকাদারের সাইট ম্যানেজার মাসুদ দাবি করেন, আস্ত ইট দিয়ে করা অংশটি স্থায়ী নয়; মূল কাজের আগে এটি সাময়িকভাবে করা হচ্ছে এবং পরে তুলে নির্ধারিত উপকরণ দিয়ে কাজ করা হবে।
বিষয়টি জানতে পেরে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দীন ও নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাহী প্রকৌশলী জানান, সিডিউল অনুযায়ী কাজ না হওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্ধারিত গ্রেডের খোয়া ও বালি দিয়ে সাববেজ তৈরি না করা পর্যন্ত বিল দেওয়া হবে না।
ঝিনাইদহে ৪০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
ঝিনাইদহে ৪০ কোটি টাকা ব্যয়ে সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সাববেজ তৈরিতে নির্ধারিত খোয়ার পরিবর্তে আস্ত ইট ও মাটি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়,
প্রিয় বাংলাদেশসারা দেশ


