বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৪ অক্টোবর) ভোরে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।৩৪ বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।
ভোর সাড়ে ৪টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজনের গতিবিধি দেখতে পায় বিজিবি। পরে ৫-৬ সদস্য তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে রাতের অন্ধকার ও পানির মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলোতে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম কায়রুল আলম বলেন, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারীরা পলাতক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (৪ অক্টোবর) ভোরে তুমব্রু বিওপির
প্রিয় বাংলাদেশসারা দেশ


