গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সরকার কারও বাকস্বাধীনতা হরণ করতে চায় না।
রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন প্রণয়নের পেছনে গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য নেই। ডিজিটাল মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, ভুঁইফোঁড়দের কারণে পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রকৃত সাংবাদিকেরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ ক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিকদের পরামর্শ নেওয়া হচ্ছে।
দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। দ্রুত ও সফলভাবে ওয়েজ বোর্ড বাস্তবায়নে গণমাধ্যম মালিকদেরও আন্তরিকতা ও সদিচ্ছা প্রয়োজন।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, নিরাপত্তার জন্য সাইবার সুরক্ষা আইন
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সরকার কারও বাকস্বাধীনতা হরণ করতে চায় না। রোববার
প্রিয় বাংলাদেশজাতীয়


