নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ২২৪।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে শহীদ আবু সাঈদের বাড়ি-করবস্থান উন্নয়নে ১ কোটি টাকা ছাড়

রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তাঁর বাড়িতে নতুন ঘর নির্মাণ, মা-বাবার থাকার ব্যবস্থা এবং করবস্থান সৌন্দর্যবর্ধনের জন্য ঘোষিত ১ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণ (৩৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

যশোরে হাসপাতাল কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে হাসপাতালের বহির্বিভাগের হেল্প ডেস্কে কর্মরত আলমগীর হোসেন নামে এক কর্মচারীর…

প্রিয়সারা দেশ
সারা দেশ

দেবীদ্বারে ১১১ পূজামণ্ডপে দুর্গাপূজা, প্রস্তুতি সভা

কুমিল্লার দেবীদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সিলেট সীমান্তে ৩২ লাখ ৪৩ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সিলেটে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক গণসংযোগ

সিলেট নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রিয়জাতীয়
জাতীয়

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে

জুলাই জাতীয় সনদ নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রিয়শিক্ষা
শিক্ষা

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অবশেষে দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার পথে এগিয়েছেন। পদটি দশম গ্রেডে উন্নীত করার প্রায় ১০ মাস পর নতুন বেতন নির্ধারণের পদ্ধতি কার্যকর করতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের…

প্রিয়শিক্ষা
শিক্ষা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: প্রাধ্যক্ষ অব্যাহতি, ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রিয়আইন-আদালত
আইন-আদালত

আবারও আদালত থেকে হাতকড়া খুলে পালালেন শরিফুল

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে আবারও পালিয়েছেন শরিফুল ইসলাম নামের এক বিচারাধীন আসামি। এর আগে ২০২৫ সালের জুনেও পুলিশকে মারধর করে আদালত এলাকা থেকে পালিয়েছিলেন তিনি।

প্রিয়আইন-আদালত
আইন-আদালত

প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’কে নামিয়ে বোনের গাড়িতে তুলে দেওয়ার অভিযোগ

ঢাকার বংশালে একটি প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ নামে পরিচিত এক আসামিকে নামিয়ে তার বোনের প্রাইভেটকারে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআই ও তার দলের বিরুদ্ধে।

প্রিয়ধর্ম
ধর্ম

সুন্দর হতে গায়ের রং পরিবর্তন করা কি গুনাহ?

মানুষকে আল্লাহ তাআলা সুন্দর ও সুনিপুণ অবয়বে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে।’ (সুরা ত্বিন: ৪) মানুষের গায়ের রং, উচ্চতা ও শারীরিক গঠন একেকজনের একেক রকম।

প্রিয়ধর্ম
ধর্ম

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

ইসলামে সুদকে কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে। একজন মুসলমানের জন্য হালাল উপার্জন ও পবিত্র রিজিক অর্জন গুরুত্বপূর্ণ। তবে বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কোনো হিসাবের সঙ্গে সুদের অর্থ যুক্ত হয়ে যেতে পারে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা বেড়েছে ৫০টি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়অর্থনীতি
অর্থনীতি

চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় বাড়ল বাংলাদেশের রপ্তানি

যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতেও বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।

প্রিয়অর্থনীতি
অর্থনীতি

‘ফ্যামিলি কার্ডে’ ২৮.৫ লাখ মানুষ দারিদ্র্য থেকে বের হতে পারে: বিশ্বব্যাংক

খাদ্য ভর্তুকি ও নগদ সহায়তা কর্মসূচিকে আরও কার্যকরভাবে লক্ষ্যভিত্তিক করার পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালু করা গেলে বাংলাদেশে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হতে পারে বলে জানিয়েছে…

প্রিয়খেলা
খেলা

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ অফিসিয়াল ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশের সময় বুধবার ভোর ৫টায় মাঠে নামবে আর্জেন্টিনা।

প্রিয়প্রযুক্তি
প্রযুক্তি

এআইয়ের সঙ্গে প্রেম ঠেকাতে চীনে নতুন বিধিনিষেধ

এআই চ্যাটবটের সঙ্গে মানুষের আবেগঘন সম্পর্ক ও নির্ভরশীলতা কমাতে নতুন বিধিনিষেধ চালু করেছে চীন। বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব নিয়ম করা হয়েছে বলে জানিয়েছে দেশটির…

প্রিয়সারা দেশ
সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার মণ্ডপ বেড়েছে ৫০টি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিয়বিনোদন
বিনোদন

রাধিকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস, সেটে মোবাইল নিষিদ্ধের দাবি

অভিনেত্রী রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্রের শুটিং সেটের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে।

প্রিয়খেলা
খেলা

রোনালদোর কাছে ক্ষমা না চাইলে কোচকে বরখাস্তের দাবি ফার্ডিনান্ডের

ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগাল কোচ জর্জ জেসুসের বিরোধ নিয়ে এবার সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তার দাবি, রোনালদোর সঙ্গে আচরণের জন্য জেসুসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

প্রিয়বিশ্ব
বিশ্ব

হরমুজে জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয় নাবিকসহ ১২ জন আহত হয়েছেন। ওমানের উপকূলের কাছাকাছি এলাকায় ‘এমটি অন পিস’ নামের জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে।

প্রিয়চাকরি
চাকরি

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, আবেদন শেষ ১৩ অক্টোবর

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি শাখায় নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে।