নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ২০৫।

প্রিয়খেলা
খেলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সময় পরিবর্তন, খেলা শুরু সকাল সাড়ে ৯টায়

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি আগে প্রকাশ করা হলেও এবার সফরের পূর্ণাঙ্গ সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ফরিদপুরে পূজার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, মাদক নিয়ন্ত্রণ ও শহরের যানজট নিরসনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

এসআরবি-১৩-এর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

অনলাইন জুয়া-মাদক নিয়ন্ত্রণে মেহেরপুরে আলোচনা

অনলাইন জুয়া ও মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেহেরপুরে মাসিক সভা করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিয়জাতীয়
জাতীয়

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রিয়জাতীয়
জাতীয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সরকারের

সরকারি স্বাস্থ্যব্যবস্থায় আগামী কয়েক বছরে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.

প্রিয়জাতীয়
জাতীয়

বন্দর ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল নিচ্ছে সরকার

আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার।

প্রিয়শিক্ষা
শিক্ষা

ঢাবির সমাবর্তনে সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন দুই অধ্যাপক

আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন। এতে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি।

প্রিয়অর্থনীতি
অর্থনীতি

জাপানি বিনিয়োগে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়িয়ে শিল্পায়ন, উচ্চপ্রযুক্তির স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বরিশালের চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

বরিশাল নগরের চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফ (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চকরিয়া পৌরসভায় কর মেলা শুরু

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় শুরু হয়েছে ১৯ দিনব্যাপী পৌরকর মেলা। রোববার (১১ অক্টোবর) সকালে পৌরসভা ভবনে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নড়াইলে প্রাইভেট কারে ৫০ বোতল এস্কাফ জব্দ, আটক ১

নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ফারাক্কা চুক্তিতে গ্যারান্টি ক্লজ চান পানিসম্পদমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করা এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভা

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়বিশ্ব
বিশ্ব

দিল্লিতে সিজেপির তিন নেতা শর্তসাপেক্ষে মুক্ত

ভারতের দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপসহ তিন নেতাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন আদালত। অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা।

প্রিয়বিশ্ব
বিশ্ব

দিল্লিতে ধ্রুব রাঠিকে ঘিরে বিতর্ক

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ঘিরে দিল্লিতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ইসলামপুরে শাখা ডাকঘরগুলোর বেহাল দশা

জামালপুরের ইসলামপুর উপজেলায় শাখা ডাকঘরগুলোর অবকাঠামোগত দুরবস্থা দেখা দিয়েছে। সংস্কার ও উপযুক্ত কর্মপরিবেশের অভাবে অনেক ডাকঘরের কার্যক্রম চলছে পোস্টমাস্টারের বসতঘর, বারান্দা কিংবা ছোট কক্ষে।

প্রিয়ধর্ম
ধর্ম

দুর্গোৎসবের আবাহন, আচার, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা

শরৎ মানেই নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির সুবাস। প্রকৃতির এই অপরূপ সাজে বাঙালির হৃদয়ে জেগে ওঠে উৎসবের আনন্দ। ঢাকের বাদ্য, মণ্ডপের আলোকসজ্জা আর দেবী দুর্গার আগমনী সুরে মুখর হয়ে ওঠে চারপাশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে রাশিদা বেগমকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মোংলাহাটে পুলিশ ও জুটমিল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটের মোংলাহাটে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান মিল্টন ও খুলনা ইস্টার্ন জুটমিলের সহকারী পাটক্রয় কর্মকর্তা ইমরান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শৈলকুপায় ইটভাটায় গাড়িচাপায় শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটায় হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাওহিদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হাটফাজিলপুর এলাকার মোল্লা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।

প্রিয়খেলা
খেলা

টেস্টে হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক

দ্বিতীয় দিনের হতাশা কাটিয়ে তৃতীয় দিনের সকালে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নতুন বলে দুর্দান্ত বোলিং করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি।

প্রিয়বিশ্ব
বিশ্ব

আট নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ আবারও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রাখায় একটি নয়, আটটি নোবেল শান্তি পুরস্কারই তাঁর প্রাপ্য।