বাগেরহাটের মোংলাহাটে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান মিল্টন ও খুলনা ইস্টার্ন জুটমিলের সহকারী পাটক্রয় কর্মকর্তা ইমরান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ফাহিমুল ইসলাম।
এদিকে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবকে ঘিরে ‘হাবিব বাহিনী’র অভিযোগও আলোচনায় এসেছে। তবে হাবিব এ ধরনের বাহিনীর অস্তিত্ব অস্বীকার করে দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
মোংলাহাট থানার ওসি মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, হাবিবের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তবে ‘হাবিব বাহিনী’ নামে কোনো দলের বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই। সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।




