নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ১৫৯।

প্রিয়শিক্ষা
শিক্ষা

গাছের ছবি তুললেই রোগ শনাক্ত করবে ‘গাছের ডাক্তার’

গাছের আক্রান্ত পাতার ছবি তুললেই সম্ভাব্য রোগ শনাক্ত ও প্রতিকারের পরামর্শ দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপ ‘গাছের ডাক্তার’।

প্রিয়বিনোদন
বিনোদন

টাইগার শ্রফের প্রথম ছবি প্রকাশ, গুলিবিদ্ধ হননি

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর তার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে তার হাতে ব্যান্ডেজ এবং কাঁধ ও বুকে ড্রেসিং দেখা গেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বেলকুচি-এনায়েতপুরে পূজার উপহার পেলেন সনাতন ধর্মাবলম্বীরা

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়।

প্রিয়জাতীয়
জাতীয়

দুর্গাপূজার পরিবেশে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে শারদীয় দুর্গাপূজার সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

প্রিয়শিক্ষা
শিক্ষা

অনুমোদনহীন ১৭ স্টাডি সেন্টার, বিধিমালা সংশোধনের উদ্যোগ

বিদেশি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই দেশের বিভিন্ন স্থানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ১৭টি স্টাডি সেন্টার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ ও সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ ও ৩৫ বোতল নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

টেকনাফে বন্দুকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সঙ্গে জড়িত।

প্রিয়জাতীয়
জাতীয়

সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান মন্ত্রীর

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

প্রিয়আইন-আদালত
আইন-আদালত

টাকার ঘাটতি মানেই আত্মসাৎ নয়: হাইকোর্ট

সরকারি প্রতিষ্ঠানে আর্থিক ঘাটতি পাওয়া গেলেই তা অর্থ আত্মসাৎ হিসেবে গণ্য করা যায় না। অপরাধ প্রমাণে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রয়োজন; শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

প্রিয়জীবনধারা
জীবনধারা

এআই নারীকে খুঁজতে গিয়ে সর্বস্বান্ত ব্রাজিলের ব্যক্তি

বিয়ের স্বপ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এক নারীর সঙ্গে দেখা করতে নিজের সব সম্পত্তি বিক্রি করেছিলেন ব্রাজিলের ৪৯ বছর বয়সী এদিমার মার্টিনস।

প্রিয়খেলা
খেলা

শুরু হলো খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’।

প্রিয়জাতীয়
জাতীয়

পুরানা পল্টনে নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালু

ভূমিসেবা সহজ, হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে রাজধানীর পুরানা পল্টনে চালু হয়েছে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’। শনিবার (১৮ অক্টোবর) ৭১ পুরানা পল্টনে কেন্দ্রটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

প্রিয়জাতীয়
জাতীয়

নতুন করদাতা বাড়িয়ে রাজস্ব আয় বাড়াতে হবে

অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

তাড়াশে অবৈধ পুকুর খননে ৩ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে তিন ফসলি কৃষিজমি কেটে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রিয়বিশ্ব
বিশ্ব

ফ্রান্সে ব্যয়বৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ২ হাজার ৪০০

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন জনসেবার পরিস্থিতি নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রিয়অর্থনীতি
অর্থনীতি

ভরিতে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা ২২ ক্যারেট স্বর্ণের দাম

দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারিত রয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই দামে ১৯ অক্টোবরও স্বর্ণ…

প্রিয়শিক্ষা
শিক্ষা

এসএসসি-সমমানে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থী পেতে পারে ল্যাপটপ

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রিয়আইন-আদালত
আইন-আদালত

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ

দেশের আলোচিত তিনটি হত্যা মামলার আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

প্রিয়খেলা
খেলা

ত্রিদেশীয় সিরিজে শুরুতেই ধাক্কা শ্রীলঙ্কার, পাকিস্তানের জয় ৩৭ রানে

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের দেওয়া ৩০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

প্রিয়বিশ্ব
বিশ্ব

ভারত ছাড়ার নির্দেশ নিয়ে আদালতের দ্বারস্থ অভিনেতা ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশসংক্রান্ত একটি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। নোটিশে আগামী ২৮ অক্টোবরের আগে তাঁকে ভারত ছাড়তে বলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রিয়শিক্ষা
শিক্ষা

দুই বছরে ডিজিটাল নেটওয়ার্কে সব বিশ্ববিদ্যালয়

আগামী দুই বছরের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

প্রিয়খেলা
খেলা

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সংস্করণে নতুন নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য তাঁকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে।