নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ৩৩।

প্রিয়জাতীয়
জাতীয়

ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

সংসদের বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং মন্ত্রণালয়গুলোর কার্যক্রম কার্যকরভাবে তদারকির জন্য এ আহ্বান জানান তিনি।

প্রিয়খেলা
খেলা

কাজীপুরে ফুটবল টুর্নামেন্টে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন

সিরাজগঞ্জের কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে প্রথম আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দ্বাদশ শ্রেণির বাংলা ও ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রিয়জাতীয়
জাতীয়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা.

প্রিয়বিনোদন
বিনোদন

যশোরে শিল্পী শমু চৌধুরীকে পিটিয়ে জখমের অভিযোগ

যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে বাড়ি থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ

রংপুরে বসতবাড়িতে লুটপাট, টাকা ও জমির দলিল চুরি এবং বাড়ি থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মানিক মিয়া নামে এক ব্যক্তি।

প্রিয়জাতীয়
জাতীয়

বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা, বিরোধ ও সংকটসহ যেকোনো ধরনের সমস্যা দ্রুত নিরসনে একটি বিশেষ আদালত গঠনের নীতিগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আদালত গঠনের রূপরেখা এখন খসড়া পর্যায়ে আছে।

প্রিয়জাতীয়
জাতীয়

ব্যক্তি ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই

প্রতিটি ঘরকেই দুর্যোগ মোকাবিলার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগের প্রথম আঘাত পরিবার ও বাসাবাড়ির ওপর আসে।

প্রিয়জাতীয়
জাতীয়

ওমানের সঙ্গে সিইপিএ চায় বাংলাদেশ

ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের উদ্যোগ নিতে চায় বাংলাদেশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চন্দনাইশে দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ঝিনাইদহে বাল্যবিয়ে বন্ধে ড্রিম জার্নি

বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোরীদের ক্ষমতায়ন এবং নাগরিক সমাজের সদস্যদের সচেতন করতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ড্রিম জার্নি অনুষ্ঠান।

প্রিয়বিশ্ব
বিশ্ব

রিয়াদ বিমানবন্দর বন্ধ শনিবার পর্যন্ত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকতে পারে। হুথিদের ধারাবাহিক হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শাহরাস্তিতে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা

জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য চাঁদপুরের শাহরাস্তিতে বিনামূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা চালু হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর আহ্বান

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

প্রিয়চাকরি
চাকরি

পুলিশে কনস্টেবল পদে আবেদন ১৩ অক্টোবর শুরু

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের আবেদন আহ্বান করা হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে অংশ নিতে পারবেন। অনলাইনে আবেদন শুরু ১৩ অক্টোবর; শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

প্রিয়বিশ্ব
বিশ্ব

ফ্রান্সে সাইবার হামলায় নষ্ট বিপুল খাদ্যপণ্য

ফ্রান্সে সাইবার হামলার কারণে শত শত সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাদ্যপণ্য নষ্ট হয়েছে। কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বজ্রপাত মোকাবিলায় আত্রাইয়ে ২,৫০০ তালবীজ

বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো ও পরিবেশ সুরক্ষার উদ্যোগ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলায় সড়কের পাশে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শোভনছড়িতে বালু তোলায় ক্ষতির শঙ্কা

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছড়িতে ফণি ও শোভনছড়ি খাল থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন ও বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। খাল থেকে তোলা বালু পাড়ে জমা করে ট্রাক ও জিপগাড়িতে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বরুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাস হেলপারের

কুমিল্লার বরুড়ায় বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে হেলপার আতিকুল্লাহ সবুজ (২২) নিহত হয়েছেন। এ সময় বাসের পাঁচ যাত্রী আহত হন। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কাজীপুরে আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা ও ইছামতী নদীর চর এবং সমতল জমিতে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আগাম জাতের সবজি চাষ ঘিরে কর্মচাঞ্চল্য বেড়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রূপপুরের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

প্রিয়রাজধানী
রাজধানী

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, আহত ৪ ফায়ারকর্মী

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি গোডাউনে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে তিনজন এবং পড়ে গিয়ে একজনসহ মোট চার ফায়ারকর্মী আহত হয়েছেন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

দাউদকান্দিতে জাবি শিক্ষার্থী উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রিয়াদে হামলার খবরে উদ্বিগ্ন নোয়াখালীর প্রবাসীরা

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগে রয়েছেন নোয়াখালীর প্রবাসী ও তাদের দেশে থাকা স্বজনরা।