সিরাজগঞ্জের কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে প্রথম আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দ্বাদশ শ্রেণির বাংলা ও ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম। এ সময় শিক্ষক মোহাম্মদ আবুল বাশার, আবদুর রহমান, মাহবুবুল আলম, শাহনাজ পারভীন ও জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।




