নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ১৫০।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করা জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গঠনই বিএনপির আদর্শ: টুকু

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করাই বিএনপির আদর্শ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রিয়ধর্ম
ধর্ম

অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপুজা প্রমাণ করে বাংলাদেশে কোথাও নিরাপত্তার সংকট নেই : ভূমি প্রতিমন্ত্রী

ঢাকের বাদ্য আর সিঁদুর খেলা শেষে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙ্গালী সনাতনী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার।

প্রিয়সারা দেশ
সারা দেশ

গ্যাস সিলিন্ডারের আগুনে নিঃস্ব কৃষক

গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাসে আগুন লেগে বসতঘরসহ সবকিছু হারিয়েছেন কুমিল্লার দেবীদ্বারের কৃষক মো. হোসেন মিয়া। আগুনে দুটি ছাগল ও প্রায় ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

প্রিয়জাতীয়
জাতীয়

ব্যাপক আগ্রহ দেখা যাচেছ সৌর বিদ্যুৎ স্থাপনে

দেশে সাধারণ মানুষের মাঝে সৌর বিদ্যুৎ স্থাপন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রিয়অর্থনীতি
অর্থনীতি

২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, রুপার দামও নির্ধারিত

দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও আলাদাভাবে…

প্রিয়বিশ্ব
বিশ্ব

বিমানের কার্পেটের নিচে সাপ, নিরাপত্তার কারণে বাতিল হলো ফ্লাইট

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি বিমানের কার্পেটের নিচ থেকে জীবন্ত সাপ উদ্ধারের পর বাতিল করা হয়েছে নির্ধারিত ফ্লাইট। উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি দেখতে পান সংশ্লিষ্ট কর্মীরা।

প্রিয়শিক্ষা
শিক্ষা

দূরের স্কুলে পদায়নে ভোগান্তি, পারস্পরিক বদলির সুযোগ চান নতুন শিক্ষকরা

লটারির মাধ্যমে দূরবর্তী ও দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন পাওয়ার পর যাতায়াত, বাসস্থান ও পারিবারিক নানা সমস্যায় পড়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫ ব্যাচের অনেক শিক্ষক।

প্রিয়আইন-আদালত
আইন-আদালত

শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

প্রিয়বিশ্ব
বিশ্ব

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের সঙ্গে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর, জানাল সৌদি সূত্র

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত তথ্য প্রচারকারী একটি মাধ্যম।

প্রিয়জীবনধারা
জীবনধারা

শীত আসার আগেই ঠোঁট ফাটছে? কারণ ও প্রতিকারে যা করবেন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যায়। কারও ঠোঁটে চামড়া ওঠে, আবার কারও ঠোঁটের কোণে দেখা দেয় ফাটল ও ব্যথা।

প্রিয়জাতীয়
জাতীয়

প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানে নড়েচড়ে বসেছেন মন্ত্রিসভার সদস্যরা

সরকারের ৪ মাস বয়স থেকে শুরু, এরপর পরবর্তী সাড়ে ৪ মাস মিলে সাড়ে ৮ মাস বয়সী সরকারের মন্ত্রিসভা থেকে ইতোমধ্যে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

প্রিয়খেলা
খেলা

অঘোষিত ফাইনালে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ, টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

প্রিয়খেলা
খেলা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের, এগিয়েছেন তাসকিন-শরিফুল-তানজিদ

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৯৯ রানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিন ক্রিকেটার।

প্রিয়ধর্ম
ধর্ম

মসজিদ-মাদরাসার সঙ্গে মার্কেট নির্মাণে শরিয়তের বিধান কী?

মসজিদ, মাদরাসা, কবরস্থান ও ঈদগাহকে ঘিরে একই স্থানে সমন্বিত কমপ্লেক্স নির্মাণ করা যায়। তবে এ ধরনের স্থাপনা নির্মাণ, পরিচালনা এবং দানের অর্থ ব্যবহারের ক্ষেত্রে শরিয়তের বিধান ও দাতার শর্ত যথাযথভাবে মেনে চলা জরুরি।

প্রিয়জাতীয়
জাতীয়

৫ নভেম্বরের মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তি হবে

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রিয়স্বাস্থ্য
স্বাস্থ্য

বাগেরহাট হাসপাতালে নিয়োগবঞ্চিতদের আন্দোলন

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন কর্মী নিয়োগকে কেন্দ্র করে টানা দুই দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দীর্ঘদিন ধরে কাজ করে আসা নিয়োগবঞ্চিত অস্থায়ী কর্মচারীরা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পাঁচ ঘণ্টা অবরোধে বন্ধ ট্রেন চলাচল

বন্ধ থাকা দারোয়ানী রেলস্টেশন চালু এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ৭টায় শুরু হওয়া এ কর্মসূচির কারণে সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

প্রিয়ধর্ম
ধর্ম

কেন বিজয়াদশমীতে সিঁদুর খেলা?

ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বাঙালির ঐতিহ্য, নারীসমাজের বন্ধন ও বিদায়ের আবেগের প্রকাশ এই আয়োজন। ঢাকের শব্দ, পূজামণ্ডপে ভিড়, দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি—এরই মধ্যে লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠেন অনেক নারী।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

নীলফামারীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব চন্দ্র (১৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান এলাকা থেকে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান।

প্রিয়সারা দেশ
সারা দেশ

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর, আটক ১

লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের বাস থেকে এক যাত্রীকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।