নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ১৪৯।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মন্দিরের জমি নিয়ে বিরোধ, রংপুরে সড়ক অবরোধ

রংপুর নগরীর ঠিকাদারপাড়ায় মন্দিরের জায়গা নিয়ে সনাতন ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিমা বিসর্জন না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে নৌ পুলিশের পৃথক দুই অভিযানে সাত জেলেকে আটক করা হয়েছে। এ সময় নিষিদ্ধ চায়না চাই, মশারি ও কারেন্ট জাল, মাছ এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কচুয়ায় পুকুরে বিষ, ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় একটি মাছের খামারের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে খামারি আবুল খায়েরের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

প্রিয়বিশ্ব
বিশ্ব

গ্রিন কার্ড লটারি নিয়ে ফের অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের ডিভি-২০২৭ লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছে সরকার।

প্রিয়বিশ্ব
বিশ্ব

ডিভি লটারি চালুর আদেশের বিরুদ্ধে ট্রাম্পের আপিল

যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভার্সিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

প্রিয়জাতীয়
জাতীয়

জন্ম-মৃত্যু নিবন্ধন ৭ দিন বন্ধ থাকবে

১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত- ৭ দিন জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত হয়েছে।

প্রিয়জাতীয়
জাতীয়

সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার শিশুর মৃত্যু

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর- এই ৬ বছর ৯ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এ সময়ে সড়ক দুর্ঘটনায় পথচারী হিসেবে মারা গেছে ২ হাজার ৮১২ শিশু।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রিয়জাতীয়
জাতীয়

উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারিতে পরিবর্তন

উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারির নিয়মে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে সব ওয়ারিশের নাম অন্তর্ভুক্ত করে যৌথ নামজারি করতে হবে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান চালায়।

প্রিয়খেলা
খেলা

ঘাঘর নদীতে নৌকা বাইচে উৎসবের আমেজ

বিজয়া দশমী এলেই উৎসবের রঙে মেতে ওঠে গোপালগঞ্জের কোটালীপাড়া। দুর্গাপূজার সমাপনী দিনে ঘাঘর নদীতে বসে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচের আসর।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বাগেরহাটে চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ

বাগেরহাটে ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্ট গ্রহণ না করা এবং রিপোর্টের পার্থক্য নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসকের বিরুদ্ধে।

প্রিয়জাতীয়
জাতীয়

বিভেদ রুখতে তরুণদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে।

প্রিয়বিনোদন
বিনোদন

অভিনয়ে কম, ব্যবসায় ব্যস্ত প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয়ের চেয়ে ব্যবসায় বেশি সময় দিচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান-পতন পেরিয়ে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।

প্রিয়বিশ্ব
বিশ্ব

যুক্তরাষ্ট্রের কাছে নত হবে না ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের কোনো চাপের মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা চলছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

রাঙ্গামাটির সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৭টা থেকে পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

আদিবাসীদের সমস্যা সমাধানে উদ্যোগের আশ্বাস

টাঙ্গাইলের মধুপুরে গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রিয়জাতীয়
জাতীয়

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে আন্তজেলা চোর চক্রের গ্রেপ্তার ৬, উদ্ধার ৮ মোটরসাইকেল

রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। এ সময় চোরাই ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

প্রধানমন্ত্রী খুলনায় আস‌ছেন আগামীকাল

প্রধানমন্ত্রী আস‌ছেন আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের পর প্রথমবার প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে ত্বরান্বিত হ‌বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে সিঁদুর নিবেদনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

রংপুরের আট উপজেলা ও মহানগর মিলিয়ে এবারে ৯৬৪টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিজয়া দশমী। চন্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমী পূজার আনুষ্ঠানিকতা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রূপপুর প্রকল্পের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন মহাসড়কে খড়বোঝাই একটি ভুটভুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রেলওয়ে গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রিয়রাজধানী
রাজধানী

নতুন সাজে ওসমানী উদ্যান, প্রবেশমূল্য ১০ টাকা

দীর্ঘ প্রায় নয় বছর বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর ওসমানী উদ্যান। সংস্কার ও আধুনিকায়ন শেষে নতুন সাজে চালু হওয়া উদ্যানটিতে প্রবেশ করতে জনপ্রতি ১০ টাকা টিকিট নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি…