নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ১৪২।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নীলফামারীতে ভ্যানচালকের মৃত্যু, চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নীলফামারীতে ভ্যান ভাড়া নিয়ে চালককে চেতনানাশক খাওয়ানোর অভিযোগের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এদিকে পুলিশের অভিযানে আন্তজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রিয়স্বাস্থ্য
স্বাস্থ্য

রংপুরে ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৪৫৪, ১ জনের মৃত্যু

রংপুর বিভাগে ডেঙ্গু জ্বরে ৭ দিনে শনাক্ত ৪৫৪ জন ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

হিফজ প্রতিযোগিতায় প্রথম, উসামাকে সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে থানা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৮৬ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ১১ বছর বয়সী শিশু হাফেজ মোহাম্মদ উসামা। তার এ সাফল্যে তাকে সংবর্ধনা দিয়েছে মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন

পাবনা সদর উপজেলার নুরে মদিনা মহিলা মাদ্রাসার এক ছাত্রীর প্রতি যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আবু ইউসুফকে আটক করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শুক্রবার সকালে বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রিয়স্বাস্থ্য
স্বাস্থ্য

স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল গোলাপি শোভাযাত্রা

স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা–২০২৬’।

প্রিয়সারা দেশ
সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন।

প্রিয়বিশ্ব
বিশ্ব

ইউরোপে দাবদাহে মৃত্যু ৫০ হাজার ছাড়াল

চলতি বছরের গ্রীষ্মে তীব্র দাবদাহে ইউরোপজুড়ে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে গবেষকদের এক হিসাবে উঠে এসেছে। এসব মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।

প্রিয়কৃষি
কৃষি

কৃষক তোফাজ্জলের পাশে প্রবাসীরা, পেলেন দুই লাখ টাকা

সারা জীবনের সঞ্চয় ছিল দুই লাখ টাকা। কিন্তু আলমারিতে রাখা সেই অর্থ উইপোকা ও ইঁদুরে কেটে নষ্ট করে ফেলায় ভেঙে পড়েছিলেন গাইবান্ধার ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেন।

প্রিয়জাতীয়
জাতীয়

মঈন খানের চিকিৎসার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বোয়ালমারীতে রাতের আঁধারে ট্রাক চুরি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার থেকে একটি ট্রাক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় ট্রাকটি চুরি হয়েছে বলে ধারণা করছেন মালিক মো. ডাবলু শেখ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু

পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলায় ট্রাকের চাপায় জুলেখা বেগম (৫৫) এবং সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি জাহাঙ্গীর আলম (৪০) মারা যান।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে ফিরলেন ৬ বাংলাদেশি

ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

প্রিয়রাজনীতি
রাজনীতি

এনসিপিতে পদ পুনর্বণ্টন, বহাল নাহিদ-আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে শীর্ষ দুই পদে পরিবর্তন না এলেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নতুন করে পদায়ন করা হয়েছে চার নেতাকে।

প্রিয়রাজনীতি
রাজনীতি

এনসিপির কমিটিতে রদবদল, নতুন পদে চার নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ।

প্রিয়গণমাধ্যম
গণমাধ্যম

গণমাধ্যমকর্মীদের নিয়ে হাতিরঝিলে দৌড় উৎসব

‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে আগামী ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ‘মিডিয়া রান ২০২৬’। লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রথমবারের মতো এ আয়োজন করছে বি ওয়াই কমিউনিকেশনস।

প্রিয়স্বাস্থ্য
স্বাস্থ্য

চিঠির পর চিঠি, রংপুরে হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেই

রংপুরে সদর হাসপাতাল নেই, নেই জেলা পর্যায়ের জেনারেল হাসপাতালও। ফলে নগরী ও আশপাশের এলাকার সাধারণ রোগীদেরও চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রিয়আইন-আদালত
আইন-আদালত

মোবাইল ছিনতাইয়ের পরিকল্পনায় অপ্রতিম হত্যা, চার্জশিট

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

হুংকার দিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল

এক দফার আন্দোলন কিংবা লংমার্চ-রোডমার্চের হুংকার দিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই পিকআপযাত্রীর

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রিয়খেলা
খেলা

শরৎকালীন টেনিসে জামালপুরে মুন্না-মুসাফির শিরোপা জয়

জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জামালপুর টেনিস গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ

উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রিয়স্বাস্থ্য
স্বাস্থ্য

যশোর হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দিলেন প্রতিমন্ত্রী অমিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।