রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপ করার সময় ৩টি ককটেলসহ ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আজ (৯ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
এর আগে সন্ধ্যায় পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল নিক্ষেপের সময় দুইজনকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া শ্যামপুর থানা এলাকা থেকেও একজনকে একই অভিযোগে গ্রেপ্তার করেছে ডিএমপি।