জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডের ৬৯ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছযটার দিকে মিলের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। জামালপুর ২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এ উদ্বোধন করেন । এর আগে মিলের ক্যান ক্যরিয়ার প্রাঙ্গনে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ। অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌসুল আলম।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন।
জানা গেছে, মিলটি গত ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৮৪ দিনে ৮৪ হাজার টন ৯৪১ টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন। চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৮৬ দিনে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে মিলটির কর্তৃপক্ষ।