নওগাঁর বদলগাছীতে জাতীয় ৫৫ তম সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার ৮ নভেম্বর সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। করবো সমবায়,গড়বো দেশ সবার বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্ত্বর থেকে শহর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা 
নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদ,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী প্রমুখ। এ সময় প্রধান অতিথি সমবায় সমিতির ২শ জন সদস্যদের মধ্যে ফলজ চারাগাছ বিতরণ করেন।