চলতি বছর সিরাজগঞ্জের ১ লাখ ১০ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারি প্রনোদনায় সরিষা বীজ ও সার বিনা মুল্যে দেয়া হচ্ছে । সিরাজগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় জেলায় এবছর ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্রমাত্রা নির্ধারন করা হয়েছে । আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন সরিষা । আর এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলার ৯টি উপজেলার ১ লাখ ১০ হাজার ক্ষুদ ও প্রান্তি কৃষকদের মাঝে প্রনোদনা হিসাবে বীজ ও সার দেয়া হচ্ছে । এই প্রনোদনার আওতায় প্রত্যেক কৃষক ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার পাবেন । সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যেই কৃষি সস্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা শুরু হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অদিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জন্য আমরা সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে সব রকম চেষ্টা চালাচ্ছি। এবছর জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তিনি আরো বলেন এবারে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই কৃষকরা সরিষা চাষে নেমেছেন । ইতিমধ্যেই ২০ ভাগ জমিতে সরিষা বীজ বোপন করা হয়েছে । আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার ফলন ভালো হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি ।




