রংপুর আইনজীবী সমিতি কর্তৃক এসোসিয়েট সদস্যের নামে আইনজীবীদের ভোটাধিকার হরণসহ বৈষম্যমূলক সকল কালো আইন বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার ৮ নভেম্বর রবিবার বেলা ২ টায় ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবীদের উদ্যোগে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শেষে এডভোকেট রফিকুল ইসলাম লাল এর সভাপতিত্বে এবং এডভোকেট পলাশ কান্তি নাগ এর সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তৃতা করেন এডভোকেট একরামুল হক, এডভোকেট হানিফ মিয়া, এডভোকেট বায়েজিদ ওসমানী।এছাড়াও বক্তৃতা করেন এডভোকেট মোকসেদুল হক, এডভোকেট এম এন লাভলু প্রমুখ। 
বক্তারা,অবিলম্বে সার্বজনীন ভোটাধিকারসহ সকল বৈষম্যমূলক কালো আইন বাতিলের দাবি জানান।
বক্তারা,আগামী ৩ দিনের মধ্যে উল্লেখিত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারী দেন।