গাজীপুরের জয়দেবপুরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা শ্রমিক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মনিপুর এলাকার শ্যামলী মোড়ে এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি হোতাপাড়া এলাকার মনিপুরে সড়কের পাশে পার্কিং করা ছিল। ভোরে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।