বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন এ আগ্রহের কথা জানান।সাক্ষাতে বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ভিসার পক্ষ থেকে জানানো হয়, এখনো যারা কার্ডভিত্তিক লেনদেনের আওতায় আসেননি, তাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত করতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করা যেতে পারে।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, দ্রুত এবং সহজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
দৈনন্দিন মানুষের লেনদেন আরও সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ের মতো সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।বাংলাদেশের ডিজিটাল ও সৃজনশীল অর্থনীতির বিকাশেও ভিসা কাজ করতে চায় বলে জানান স্টিফেন কার্পিন। বিশেষ করে ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট অবকাঠামো তৈরির বিষয়টি আলোচনায় আসে।
দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা বৈশ্বিক সেবা কেন্দ্র স্থাপনের সম্ভাবনাও তুলে ধরা হয়।প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির বিস্তারে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। দেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভিসা, এআইনির্ভর ডিজিটাল পেমেন্টে সহযোগিতার প্রস্তাব
বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন
প্রিয় বাংলাদেশজাতীয়


