সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে দ্রুতই একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করছে সরকার। একের সারা দেশের একটি জাতীয় ব্যাধি অ্যাখ্যায়িত করে বিষয়টি জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সংবাদকর্মীদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অসচ্ছল ও দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বিভ্রান্ত করে অনৈতিকভাবে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কর্মকাণ্ড স্পষ্টতই অপরাধ। এসব অপকর্ম দমনে আরও কঠোর ও কার্যকর ভূমিকা রাখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
সরকারি হাসপাতালের আশপাশে যত্রতত্র প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন কঠিন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারি চিকিৎসকদের সেসব প্রতিষ্ঠানে কাজের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
দালালদের দৌরাত্ম্য বন্ধে নীতিমালা হচ্ছে
সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে দ্রুতই একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করছে সরকার। একের সারা দেশের একটি জাতীয় ব্যাধি অ্যাখ্যায়িত করে বিষয়টি জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রিয় বাংলাদেশজাতীয়