আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর বাইরে ১০ হাজার শ্রমিককে ‘জিরো কস্টে’ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে তিনি বলেন, মোট দুই লাখ কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে যাবে।
এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া নেবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ কর্মীদের ক্ষেত্রেও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে প্রক্রিয়া শুরু হবে।মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের প্রায় আট লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন জানিয়ে মীর শাহে আলম বলেন, দেশটিতে কিছু অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। তাদের নিবন্ধনের আওতায় আনার বিষয়ে মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। একইভাবে মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।এ ছাড়া বিভিন্ন খাতে মালয়েশিয়া বাংলাদেশে প্রায় দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া থেকে এলএনজি আনার বিষয়ে চিঠি দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর বাইরে ১০ হাজার শ্রমিককে ‘জিরো কস্টে’
প্রিয় বাংলাদেশজাতীয়


