দেশের খাদ্যগুদামকেন্দ্রিক অনিয়ম ও সিন্ডিকেট বন্ধে সরকার কঠোরভাবে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।রোববার (৩০ আগস্ট) দুপুরে আকস্মিকভাবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, সরকারি খাদ্য কর্মসূচিতে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রকৃত সেবা গ্রহীতারা যে অর্থ পান, তার মধ্যে কোনো ধরনের ব্যবধান তৈরি হলে সেই সুবিধা সিন্ডিকেটের হাতে যেতে দেওয়া হবে না।
তিনি জানান, খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে কি না এবং সেগুলোর মান ও নিরাপত্তা ঠিক আছে কি না—এগুলো নিশ্চিত করাই তার অন্যতম প্রধান অগ্রাধিকার। এ জন্য পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে।মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার খাদ্যগুদামে পর্যাপ্ত ধান, গম ও আটা মজুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মজুত খাদ্যশস্যের গুণগতমানও সন্তোষজনক।
দুর্যোগ বা কোনো সংকট দেখা দিলে দ্রুত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলায় চাহিদা অনুযায়ী খাদ্য মজুত করা হচ্ছে বলেও জানান তিনি। তার দাবি, বর্তমানে দেশে কোনো খাদ্য সংকট নেই।খাদ্যগুদামে অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা খাদ্যশস্যের মান নিয়ে কোনো সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আফরোজা খানম রিতা।
তিনি বলেন, খাদ্যগুদামের অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
খাদ্যগুদামের সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী
দেশের খাদ্যগুদামকেন্দ্রিক অনিয়ম ও সিন্ডিকেট বন্ধে সরকার কঠোরভাবে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।রোববার (৩০ আগস্ট) দুপুরে আকস্মিকভাবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের
প্রিয় বাংলাদেশজাতীয়


