সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
রবিবার (১১ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, আমির খসরু তার সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে শূন্যতার সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




