নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ২৩।

প্রিয়জাতীয়
জাতীয়

পদ্মা ব্যারাজ উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি

২০২৭ সালের ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্পের শুভ উদ্বোধন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

প্রিয়রাজধানী
রাজধানী

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রিয়জাতীয়
জাতীয়

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নিতে বললেন প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পেকুয়ায় ১১ কিমি সড়কে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া, উজানটিয়া ও শীলখালী ইউনিয়নের ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে ডিও লেটার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে ট্রেনটির চলাচল শুরু হবে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ফ্যামিলি কার্ডে দলীয়করণ নয়: প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা দলীয়করণ করা যাবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

প্রিয়সারা দেশ
সারা দেশ

দিনাজপুরে রাজনৈতিক মামলায় হয়রানির অভিযোগ

কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না থাকার দাবি করে দুটি রাজনৈতিক মামলায় ফাঁসানো ও সামাজিকভাবে হয়রানি করার অভিযোগ তুলেছেন দিনাজপুরের আসাদুজ্জামান মুন্না নামের এক ব্যক্তি।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাঁথিয়ায় ১৩৪ বস্তা সার জব্দ, জরিমানা

পাবনার সাঁথিয়া উপজেলায় অনুমোদন ছাড়া সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গুদাম থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ১৩৪ বস্তা সার জব্দ করা হয়।

প্রিয়রাজনীতি
রাজনীতি

ইউনূসকে অসম্মানে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে : রিজভী

নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণের ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

প্রিয়শিক্ষা
শিক্ষা

চুয়েটে অচলাবস্থা বহাল, ভিসির পদত্যাগের খবর নাকচ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পদত্যাগের খবর নাকচ করে সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পর্যটকদের জন্য খুলল রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় দীর্ঘ এক মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু। পানির নিচে তলিয়ে থাকার পর সেতুটি পুরোপুরি দৃশ্যমান হওয়ায় আবারও সেখানে ভিড় জমাতে পারবেন ভ্রমণপিপাসুরা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

৩ বছরেও শেষ হয়নি নবগঙ্গা সেতু

নড়াইলের লোহাগড়া উপজেলার ফেদি বাজার ঘাট এলাকায় নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ তিন বছরেও শেষ হয়নি। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় নদীর দুই পাড়ের লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রিয়স্বাস্থ্য
স্বাস্থ্য

বাংলাদেশে ১০ রোগীর লিভার প্রতিস্থাপন করবে পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কুতুবদিয়ায় ক্রিকেটার বাছাই, সুযোগ পেল ৩০ জন

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট প্রতিভা অন্বেষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এ বাছাইয়ে দুই শতাধিক খুদে ক্রিকেটার অংশ নেয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

১৫ দিনের আলটিমেটাম ভাগা স্টেশন চালুর দাবিতে

মোংলা-বেনাপোল রেলপথে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা রেলস্টেশনে ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পদত্যাগের খবর মিথ্যা: চুয়েট ভিসি

পদত্যাগ করেছেন এবং আর কখনো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে ফিরবেন না—এমন খবরকে মিথ্যা বলে দাবি করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, আটক ৭৬

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই দিনে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৭৬ জনকে আটক করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চাঁদপুরে সাড়ে ৪ লাখ মিটার জাল জব্দ, আটক ৫২

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে সাত দিনের অভিযানে ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, ৯০ কেজি ইলিশ ও ১৭টি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ৫২ জেলেকে আটক করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

আইনি সহায়তায় সমন্বয় বাড়ানোর তাগিদ

প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ এবং কার্যকর রেফারেল পদ্ধতি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে রংপুরে একটি নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে নিহত নারীর স্বামীও রয়েছেন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

তামাকমুক্ত পরিবেশ গড়ার আহ্বান দেবীগঞ্জে

তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানো, আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পীরগঞ্জে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আহত ব্যক্তি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহজাহান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে মারধর করেছেন স্থানীয়রা। গণপিটুনিতে তার একটি হাত ভেঙে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।