এটিএম বুথে কার্ড ঢোকানোর ঝামেলা কমাতে দেশে চালু হয়েছে স্পর্শহীন বা এনএফসি প্রযুক্তির এটিএম সেবা। নতুন এই ব্যবস্থায় কার্ড মেশিনের নির্দিষ্ট স্থানে ট্যাপ করেই লেনদেন শুরু করা যাবে।
বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএম নেটওয়ার্কে এই প্রযুক্তি চালু করেছে। ব্যাংকটির দাবি, বাংলাদেশে তারাই প্রথম এ ধরনের প্রযুক্তির এটিএম চালু করেছে। শুধু সিটি ব্যাংকের গ্রাহক নয়, অন্য ব্যাংকের গ্রাহকরাও এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
প্রচলিত এটিএমে কার্ড নির্দিষ্ট স্লটে ঢুকিয়ে পিন দিতে হয়। অনেক সময় যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাটের কারণে কার্ড মেশিনে আটকে যাওয়ার ঘটনা ঘটে। নতুন প্রযুক্তিতে কার্ড বুথের ভেতরে প্রবেশ করাতে হবে না।
এনএফসি-সমর্থিত কার্ড নির্দিষ্ট স্থানে স্পর্শ করানোর পর পিন নম্বর দিলেই লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে কার্ড আটকে যাওয়ার ঝুঁকি থাকছে না এবং লেনদেনের সময়ও কমে আসবে।
সিটি ব্যাংক ইতোমধ্যে ৭০ থেকে ৮০টি এনএফসি-সমর্থিত এটিএম স্থাপন করেছে। ভবিষ্যতে নতুন এটিএম স্থাপন বা পুরোনো মেশিন পরিবর্তনের সময়ও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার কারণে অন্য ব্যাংকের গ্রাহকেরাও এসব এটিএম ব্যবহার করতে পারবেন। আন্তঃব্যাংক লেনদেনে প্রচলিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত ১৫ টাকা ফি প্রযোজ্য হবে।
নতুন ব্যবস্থার আরেকটি সুবিধা হলো, কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ ও চিপ বারবার মেশিনে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। এতে কার্ডের ক্ষয়ও কমবে। প্রচলিত এটিএমে কার্ডের তথ্য চুরির যে ঝুঁকি থাকে, এনএফসি প্রযুক্তিতে সেই ঝুঁকি কমে বলে ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন।সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার বলেন, গ্রাহকদের আরও সহজ ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে।
কার্ড ঢোকাতে হবে না এটিএমে, ট্যাপ করেই মিলবে টাকা
এটিএম বুথে কার্ড ঢোকানোর ঝামেলা কমাতে দেশে চালু হয়েছে স্পর্শহীন বা এনএফসি প্রযুক্তির এটিএম সেবা। নতুন এই ব্যবস্থায় কার্ড মেশিনের নির্দিষ্ট স্থানে ট্যাপ করেই লেনদেন শুরু করা যাবে। বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএ
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


