২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।আইএমএফের পূর্বাভাসের ভিত্তিতে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট জানিয়েছে, বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে বাংলাদেশের জিডিপি প্রায় ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের অর্থনীতিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি থাকবে যুক্তরাষ্ট্র, যার জিডিপি হতে পারে ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকবে চীন, প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার নিয়ে।
তৃতীয় অবস্থানের জন্য জার্মানি ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। জার্মানির সম্ভাব্য জিডিপি ৬ দশমিক ১৭৮ ট্রিলিয়ন এবং ভারতের ৬ দশমিক ১৭৩ ট্রিলিয়ন ডলার হতে পারে।এশিয়ার বড় অর্থনীতির তালিকায় চীন ও ভারতের পর থাকবে জাপান। এরপর দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার অবস্থান হতে পারে।
পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াতে পারে বাংলাদেশ
২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।আইএমএফের পূর্বাভাসের ভিত্তিতে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট জানিয়
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


