বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ায়, যা ৩১ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) নির্ধারিত এই দর অনুযায়ীই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
**নতুন নির্ধারিত দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য:**
* **২২ ক্যারেট:** ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা* **২১ ক্যারেট:** ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা* **১৮ ক্যারেট:** ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা* **সনাতন পদ্ধতি:** ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
সকল ক্ষেত্রে নির্ধারিত বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে এবং অলঙ্কারের ডিজাইনভেদে অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই দর কার্যকর থাকবে।
উল্লেখ্য, এর আগে ২৮ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—যার মধ্যে ৪৭ বার বাড়ানো, ৪৯ বার কমানো এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ছাড়াল
বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ায়, যা ৩১ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


