ভয়াবহ বন্যার মধ্যে নেপালের আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। টানা তিন দিন চেষ্টার পর রোববার (৩০ আগস্ট) সুড়ঙ্গের ওপরের অংশে গর্ত করতে সক্ষম হয়েছে নেপালি সেনাবাহিনী। তবে ভেতরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।নেপালি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় সাত মিটার প্রশস্ত সুড়ঙ্গটির বেশ ওপর পর্যন্ত পানি উঠে গেছে। উদ্ধার অভিযান দ্রুত করতে এখন সুড়ঙ্গের মুখ আরও বড় করার চেষ্টা চলছে।
সেনাবাহিনীর ধারণা, সুড়ঙ্গটির ভেতরে অন্তত ৩৫ জন আটকা পড়ে থাকতে পারেন। তবে নেপাল পুলিশের হিসাবে সেখানে আটকা পড়া মানুষের সংখ্যা প্রায় ২০০ হতে পারে।দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার পরিস্থিতির মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে ভারত ও চীন থেকে বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। আধুনিক উদ্ধার সরঞ্জাম নিয়ে তারা বিভিন্ন এলাকায় কাজ করছে।
নেপালি সেনাবাহিনী সুড়ঙ্গটিতে উদ্ধার অভিযান চালালেও দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকা থেকে চীন ও ভারতের নাগরিকসহ চার শতাধিক মানুষকে ইতোমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
নেপালে সুড়ঙ্গে আটকা বহু মানুষ, গর্ত করেও মেলেনি সাড়া
ভয়াবহ বন্যার মধ্যে নেপালের আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। টানা তিন দিন চেষ্টার পর রোববার (৩০ আগস্ট) সুড়ঙ্গের ওপরের অংশে গর্ত করতে সক্ষম হয়েছে নেপালি সেনাবাহিনী।
প্রিয় বাংলাদেশবিশ্ব


