জাপানের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেওয়ায় দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য জাপানের জনগণের উচিত নিজেদের সরকারকে জবাবদিহির আওতায় আনা।
ইরানি বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে জানা যায়, জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহারের খবরের প্রতিক্রিয়ায় আরাগচি এ মন্তব্য করেন।
বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাপানের ভূখণ্ড ও স্থাপনা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।আরাগচির ভাষ্য, জাপানের ভূখণ্ডে থাকা কোনো সামরিক স্থাপনা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আগ্রাসন বা আক্রমণাত্মক অভিযান পরিচালিত হলে এর দায় জাপান সরকারকেও নিতে হবে। তার দাবি, এভাবে জাপানও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের অংশীদার হয়ে পড়ছে।
জাপান সরকারের জবাবদিহি চান আরাগচি
জাপানের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেওয়ায় দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য জাপানের জনগ
প্রিয় বাংলাদেশবিশ্ব


