ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কূটনৈতিক অঙ্গনের সংশ্লিষ্টদের অংশগ্রহণে ‘দ্বিতীয় ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস ২০২৬’ আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৮ ও ২৯ আগস্ট রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা—আইএসডি ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
‘স্পোর্টস ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ ২০২৬’-এর উদ্বোধনী আসর হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন দূতাবাস, হাইকমিশন, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার দ্বিতীয় আসরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের বিভিন্ন ক্যাটাগরি রাখা হয়।
এতে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ডেনমার্ক, মিশর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।
পাশাপাশি জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনডিপি, আইওএম, আইএফসি এবং আইএসডির প্রতিনিধিরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।
আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আলাপ’-এর নির্বাহী সম্পাদক আহরার হোসেন, মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম, ইবিএলের হেড অব ব্র্যান্ড, মার্কেটিং ও কমিউনিকেশনস জিয়াউল করিম, পূর্বাণী লাইফস্টাইল লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শাহজালাল সুমন এবং চেম্বার ওয়ানের আইনজীবী মারিয়া তানজিমাৎ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বিজয়ী দলগুলোর হাতে ক্রেস্ট তুলে দেন।
আয়োজনের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, মানুষের মধ্যে আস্থা এবং পারস্পরিক সমঝোতা তৈরির অন্যতম বড় মাধ্যম হচ্ছে খেলাধুলা।
তার মতে, এই আয়োজন প্রথাগত কূটনৈতিক পরিবেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক অংশীদার ও স্বাগতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের খোলামেলা আলাপ-আলোচনা এবং সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি করেছে।
আইএসডির ডিরেক্টর মাইক মিলার বলেন, কূটনৈতিক মহলের অতিথিদের ক্যাম্পাসে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। বৈচিত্র্য ও আন্তর্জাতিক চেতনাকে ধারণ করা তাদের আইবি কারিকুলামের অন্যতম মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, বিভিন্ন বৈশ্বিক প্রতিনিধি ও প্রতিষ্ঠানের এই ক্রীড়াসুলভ মেলবন্ধন আইবি কারিকুলামের সেই দর্শনেরই প্রতিফলন।
প্রতিযোগিতার বাইরেও আয়োজনটি আন্তর্জাতিক প্রতিনিধিদল, স্বাগতিক মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও খেলার বিরতি এবং আপ্যায়নের সময় অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।
২৯ আগস্ট বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হয়।
ব্যাডমিন্টন পুরুষ দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হন আইওএমের সোহেল বড়ুয়া ও মো. মোর্শেদুল আলম মুন্না। এই বিভাগে রানার-আপ হন আইএসডির মানাস ও বৈশাক।
ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেসন ও সৈয়দা তাসমিন সুলতানা। রানার-আপ হন ইন্দোনেশিয়ার সাপতো সুদিয়ান্তো ও নূর।
টেবিল টেনিস দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হন ডব্লিউএইচওর মো. রুহুল কুদ্দুস ও মো. মহসিন আজাদ। রানার-আপ হন একই সংস্থার নিউটন রনি দাস ও মো. সুজা উদ্দিন ভূঁইয়া।
অন্যদিকে টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন হন ইউএনডব্লিউএফপির অয়ন দেওয়ান এবং রানার-আপ হন ডব্লিউএইচওর মো. রুহুল কুদ্দুস।
আইএসডিতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’
ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কূটনৈতিক অঙ্গনের সংশ্লিষ্টদের অংশগ্রহণে ‘দ্বিতীয় ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস ২০২৬’ আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৮ ও ২৯ আ
প্রিয় বাংলাদেশখেলা


