রাজধানীর নদ্দা এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রবিবার (২৯ নভেম্বর) রাত ১০টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে এ অগ্নিকাণ্ডের খবর আসে।
নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।