জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।শনিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি সার্বজনীন আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিলেন।
তাঁর মতে, এ কারণে কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে পুরো আন্দোলনের কৃতিত্ব দাবি করা ঠিক হবে না।জুলাইয়ের শহীদদের মর্যাদা রক্ষা এবং আন্দোলনের সার্বজনীন চরিত্র অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহারের পরিবর্তে এর প্রকৃত ইতিহাস ও অংশগ্রহণকারীদের সম্মান দিতে হবে।অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘জুলাই কারও একার সম্পত্তি নয়’, স্মরণসভায় ইশরাক হোসেন
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।শনিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্
প্রিয় বাংলাদেশরাজনীতি


