রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, গণতন্ত্রের চর্চায় নতুন ধারা প্রতিষ্ঠা করতে তারা কাজ করছেন এবং প্রতিযোগিতাহীন নির্বাচন চান না।
কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জানান, মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যথাযথভাবে সংযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।হামিদুর রহমান আজাদ জানান, অলি আহমেদের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, এই বিধানের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ অনেকাংশে সীমিত হয়ে পড়ে।তার মতে, সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ পেলে সংসদীয় গণতন্ত্রের চর্চা আরও কার্যকর হতে পারে।
প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন নয়, নতুন গণতান্ত্রিক ধারা চান হামিদুর রহমান আজাদ
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, গণতন্ত্রের চর্চায় নতুন ধারা প্রতিষ্ঠা করতে তারা কাজ করছেন এবং প্রতিযোগিত
প্রিয় বাংলাদেশরাজনীতি


