মানুষকে ইসলামের পথে আহ্বান জানাতে হলে শুধু বক্তব্য বা মৌখিক দাওয়াত যথেষ্ট নয়—বাস্তব জীবনেও কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন ছাড়া কুরআনের বিধান যথাযথভাবে অনুসরণ করা সম্ভব নয়। একইভাবে অন্য মানুষকেও আল্লাহর পথে আহ্বান জানাতে হলে নিজের জীবনেও সেই শিক্ষার প্রতিফলন থাকতে হবে।
তিনি আরও বলেন, সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। কুরআন শুধু পড়লেই হবে না, এর অর্থ বুঝতে হবে এবং জীবনে প্রয়োগ করতে হবে।
জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, আল্লাহর কিতাব অনুসরণ করে মানুষ যখন জীবন পরিচালনা করেছে, তখন সমাজে শান্তি ও সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। আর কুরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণেই মানুষের ওপর বিভিন্ন সংকট ও বিপদ নেমে এসেছে।
সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা বক্তব্য দেন। দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর দায়িত্বশীলরা এতে অংশ নেন।
কুরআনের শিক্ষা জীবনে বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের
মানুষকে ইসলামের পথে আহ্বান জানাতে হলে শুধু বক্তব্য বা মৌখিক দাওয়াত যথেষ্ট নয়—বাস্তব জীবনেও কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফি
প্রিয় বাংলাদেশরাজনীতি


