দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হতে পারে—এমন আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তবে দলীয়ভাবে এখনো কোনো ঘোষণা না আসায় বিষয়টি সম্পর্কে নিজের কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।রোববার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়নের বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ভোট হওয়ার কথা ২০ আগস্ট জাতীয় সংসদে।
বিএনপির একটি সূত্রের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলটির সম্ভাব্য পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছে।দলের সাংগঠনিক দায়িত্বে দীর্ঘদিন কাজ করার পর ২০১৬ সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হন তিনি। এর আগে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভাতেও দায়িত্ব পালন করেন।রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ইতোমধ্যে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি পদে নিজের নামের গুঞ্জন নিয়ে ‘কিছুই জানি না’ মির্জা ফখরুল
দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হতে পারে—এমন আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তবে দলীয়ভাবে এখনো কোনো ঘোষণা না আসায় বিষয়টি সম্পর্কে নিজের কিছু জানা নেই বলে জানিয়েছেন তি
প্রিয় বাংলাদেশরাজনীতি


