বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে আয়োজিত এ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।বিকেল সাড়ে ৪টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ফকিরাপুল হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন।সমাবেশে তিনি বলেন, তারেক রহমান সরকারের ১৮০ দিনের জন্য একটি উন্নয়ন পরিকল্পনা দিয়েছিলেন। কৃষক ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়েও জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল।
ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়ে বিভিন্ন সরকারের অবহেলার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে গোলাম মওলা শাহীন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। তেলের সরবরাহও ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।তিনি বলেন, সংকটের মধ্যেও জনগণ সরকারকে সময় দিচ্ছেন। চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত অনেকখানি সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশবাসীর প্রতি সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের চলমান সমস্যাগুলোর বেশিরভাগই দ্রুত সমাধানের চেষ্টা করবে সরকার।
সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে আয়োজিত এ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।বিকেল সাড়ে ৪টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হ
প্রিয় বাংলাদেশরাজনীতি


