দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের চরম ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেছেন, নিজেদের প্রশাসনিক অক্ষমতা এবং জনগণের সীমাহীন দুর্ভোগ আড়াল করতেই সরকার প্রতিনিয়ত বিভ্রান্তিকর তথ্য ও বক্তব্য ছড়াচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে দলের পক্ষ থেকে একগুচ্ছ সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের শীর্ষ নেতারা।
গোলাম পরওয়ার বলেন, "সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করছে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে জরুরি সংকট মোকাবিলায় বরাদ্দকৃত অর্থ ব্যবহার করে দ্রুত সমাধান খোঁজা যেকোনো সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার সমস্যা সমাধানের বাস্তব পদক্ষেপ না নিয়ে ১০ বছর বা দীর্ঘমেয়াদি অজুহাত দেখাচ্ছে, যা সাধারণ মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়।"
তিনি বিদ্যুৎ খাতের লুটেরা সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুতের অবৈধ লাইন, ভূতুড়ে বিল এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা অপচয় বন্ধ করা গেলে এই সংকট অনেকাংশে কেটে যেত। সরকারের নজর সংকট সমাধানের দিকে না থেকে বিরোধী দলের আন্দোলন দমানোর দিকেই বেশি।
বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের ভেতরেই সমন্বয়হীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যের মধ্যেই কোনো মিল নেই—কেউ দুই বছর, আবার কেউ ১০ বছরের কথা বলছেন। সংকটকালে বিদ্যুৎ না থাকায় সকালের রান্না বন্ধ হওয়া গৃহিণী, কারখানা বন্ধ হওয়া শ্রমিক এবং পণ্য সময়মতো পাঠাতে না পারা রপ্তানিকারকরা মারাত্মক অর্থনৈতিক লোকসানের মুখে পড়ছেন। জামায়াত দেশের অর্থনীতির সুরক্ষায় সংকট সমাধানে একটি বাস্তবসম্মত সমন্বিত প্রস্তাব তৈরি করেছে এবং তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।
'নিজেদের চরম ব্যর্থতা ঢাকতেই সরকার বিভাজনের রাজনীতি ও বিভ্রান্তি ছড়াচ্ছে': জামায়াত
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের চরম ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেছেন, নিজেদের প্রশাসনিক অক্ষমতা এবং জনগ
প্রিয় বাংলাদেশরাজনীতি


