গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী সোমবার (৬ জুলাই) থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি পালন করা হবে। শনিবার (৪ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ২০২৫ সালেও এনসিপি জুলাই পদযাত্রা আয়োজন করেছিল। এবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষাকে সামনে রেখে কর্মসূচি পরিচালিত হবে। সারজিস আলম জানান, দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
প্রতিটি উপজেলায় স্থানীয় অংশীজনদের (স্টেকহোল্ডার) সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি ও কনসার্টের আয়োজন করা হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যেসব ১০০টি উপজেলা ও পৌরসভায় এনসিপি প্রার্থী দেবে, সেসব এলাকাকেই পদযাত্রার জন্য বেছে নেওয়া হয়েছে।
এ কর্মসূচিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের মূল্যবৃদ্ধির বিষয়গুলোও তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন এনসিপির নতুন অঙ্গসংগঠন জাতীয় কৃষকশক্তির আত্মপ্রকাশও ঘটবে। তিনি জানান, আগামী সোমবার বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত ৮টায় সাভার উপজেলা থেকে জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পরদিন মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে।
৬ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী সোমবার (৬ জুলাই) থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ৬৪ জেলার
