যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরুকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে।
কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা মোরতাজুল করিম দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। সে সময় যুবদলের সভাপতি ছিলেন সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক ছিলেন সুলতান সালাহউদ্দিন টুকু।
এর আগে মোরতাজুল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে ছিলেন। এরপর দীর্ঘদিন যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে মনোনয়ন চাইলেও সে সময় দলীয় মনোনয়ন পাননি তিনি।সরকারের নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এবার তাকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বাদরু এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরুকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তাকে দ
প্রিয় বাংলাদেশরাজনীতি


