গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়, এটি জনগণের দীর্ঘদিনের দাবি ও আকাঙ্ক্ষার প্রতিফলন।শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ রাজনীতি করছে।তিনি তরুণ সমাজকে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের নেতারা বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।