হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকালে জেলা শহরে আয়োজিত সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা যুবশক্তির সদস্য সচিব জাহিদ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন এবং প্রিন্স মাহমুদ আজিম।
বক্তারা অভিযোগ করেন- হবিগঞ্জে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের ঘোষিত বিক্ষোভ সমাবেশকে বাধাগ্রস্ত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি বালুবাহী ট্রাক দিয়ে সড়ক অবরোধের ঘটনাও গণতান্ত্রিক অধিকার খর্বের শামিল বলে উল্লেখ করেন তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক পারভেজ আহমেদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজিব, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব বদরুদ্দোজা নোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন ও নাহিদ রাব্বি, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব মাহফুজ আলম, জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক মোহসীন শুভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রাফি প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবা
প্রিয় বাংলাদেশরাজনীতি


