দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আর্থ-সামাজিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাষ্ট্রপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এ দাবি জানান। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। এতে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এমন সংকটময় সময়ে নীরব থাকার সুযোগ নেই। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা জরুরি।
এ কারণে চলমান সংকট ও সংশ্লিষ্ট অন্যান্য সমস্যা নিয়ে দ্রুত আলোচনা এবং সমাধানের উদ্যোগ নিতে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আর্থ-সামাজিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার রাষ্ট্রপতি বরাবর পাঠ
প্রিয় বাংলাদেশরাজনীতি


