দেশের একাধিক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি শিক্ষার্থী, ছাত্র সংসদের প্রতিনিধি, শিক্ষক এবং কর্মরত সাংবাদিকদের ওপর সংগঠিত ধারাবাহিক হামলার কঠোর সমালোচনা করে এর পেছনে সরকারের উচ্চপর্যায়ের উসকানি ও প্রত্যক্ষ মদদ রয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিবির সভাপতি উল্লেখ করেন যে, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এসব সহিংস ঘটনা ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী শান্ত ও গণতান্ত্রিক শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই হামলাকারীরা বারবার এমন অপকর্ম করার দুঃসাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। পরিস্থিতি মোকাবিলায় ও শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় সংগঠনের পক্ষ থেকে চারটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়:
১. হামলায় জড়িত চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।২. হামলায় আহত শিক্ষার্থী ও সাংবাদিকদের সকল চিকিৎসাব্যয় সরকারকে বহন করতে হবে।৩. ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসন ব্যবস্থা ও সামগ্রিক ক্যাম্পাস পরিবেশ দ্রুত নিরাপদ করতে হবে।৪. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
বক্তব্যের শেষভাগে শিবির সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, শক্তি প্রয়োগ করে সাধারণ শিক্ষার্থীদের দমন করার চেষ্টা আলটিমেটলি হামলাকারীদের জন্যই কাল হয়ে দাঁড়াবে। বিগত ১৬ বছরের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি শাসকশ্রেণীকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার পেছনে সরকারি মদদের অভিযোগ ছাত্রশিবিরের, চার দফা দাবি পেশ
দেশের একাধিক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি শিক্ষার্থী, ছাত্র সংসদের প্রতিনিধি, শিক্ষক এবং কর্মরত সাংবাদিকদের ওপর সংগঠিত ধারাবাহিক হামলার কঠোর সমালোচনা করে এর পেছনে সরকারের উচ্চপর্যায়ের উসকানি ও প্রত্যক্ষ মদদ রয়েছে বলে
প্রিয় বাংলাদেশরাজনীতি


