একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার পাশাপাশি জিয়াউর রহমানের অবদানও ইতিহাস থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী এসব মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তোলেন, ইতিহাসের বিভিন্ন অধ্যায় পরিবর্তনের চেষ্টা কার স্বার্থে করা হচ্ছে। তার অভিযোগ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে জড়িত ঐতিহাসিক ভূমিকা থেকে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ারও একটি প্রচেষ্টা চলছে।

আরাফাত রহমান কোকোর মৃত্যুর প্রসঙ্গ তুলে রিজভী তৎকালীন সরকারের বিরুদ্ধে খালেদা জিয়াকে বন্দি রাখা এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ করেন। তিনি ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন।

সম্প্রতি একটি প্রদর্শনীতে একাত্তর ও জুলাই আন্দোলনকে তুলনামূলকভাবে উপস্থাপনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রিজভীর দাবি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনে বিএনপির সমর্থন ছিল বলেও তিনি দাবি করেন