আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। ১১ দলীয় ঐক্যের আয়োজনে এ কর্মসূচিতে ছয় দফা দাবি তুলে ধরা হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ।
মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা হবে।
তিনি জানান, কর্মসূচিতে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে জন্য মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর পরিচালনার পরিকল্পনা রয়েছে।
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান
আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো ধর
প্রিয় বাংলাদেশরাজনীতি


